
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দুধে পানি মেশানোর অভিযোগে ৬ বিক্রেতাকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বাসাইল বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

এ সময়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাজারে বিক্রির জন্য আগত দুধ পরিক্ষা করেন এবং পানি মিশ্রিত প্রায় ৪০ লিটার দুধ জব্দ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম দিপু, পৌর শাখার সভাপতি জুবদিল খান, উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক শরীফুজ্জামান প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল শাখার পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর বাসাইল বাজারে দুধে পানি মেশানো বন্ধ করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি চিঠি প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ১৯ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




