
নিজস্ব প্রতিবেদক : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে ‘তারুণ্যের উৎসব’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা মৎস্য অফিসার হাসিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান প্রমুখ।
তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। পৌরসভা ও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে বিজয়ী স্কুলের মধ্যে প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে মিরিকপুর গঙ্গাচরন তপশিলি উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে আইসড়া উচ্চ বিদ্যালয়।
এদিকে, এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ‘প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ, ১৪ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






