
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে ২০১৯ সালের জেএসসি ও জেডিসিতে ২২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৭টি বিদ্যালয় থেকে জেএসসিতে ২৩৬০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২২১৯জন । আর জিপিএ- ৫ পেয়েছে ২২জন শিক্ষার্থী। এ উপজেলা পাসের হার ৯৪.০২ শতাংশ।
এদিকে জেডিসিতে উপজেলার ১১টি মাদরাসা থেকে জেডিসিতে ৪২২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৯৩জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় পাসের হার ৯৩.১২ শতাংশ।
…বাসাইলসংবাদ/০১ জানুয়ারি/একেবি




