
নিজস্ব প্রতিবেদক : ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ এ স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর রশিদ খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৫ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান ও ৩৫জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান।




