
বাসাইলসংবাদ: বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে দুইদিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস,

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী এ মেলা বুধবার (২৩ জানুয়ারি) শেষ হয়।
বাসাইলসংবাদ/একেবি




