
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে তার নিজ বাড়ি বাসাইল পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল রানা বাসাইল পশ্চিমপাড়া এলাকার চাঁন মাহমুদ মিয়ার ছেলে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা (২৮)কে গ্রেতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় চলন্তবাসে অগ্নিকা-ের ঘটনায় পরদিন ১৩ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সন্দেহভাজন হিসেবে অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, ‘গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ২২ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




