
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শহীদ মিনারের পাশে গাঁজা সেবনকালে সজীব নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গাঁজা সেবনের সময় তাকে আটক করে।

সাজাপ্রাপ্ত সজীব (২৫) উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
জানা গেছে, আটকের পর তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড অনাদায়ে দুইশ’ টাকা জরিমানা প্রদান করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আসামী সজীবকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৮ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




