
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাসাইল নতুন স্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল রাজ্জাক, বাইতুল মাল সম্পাদক আব্দুল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা সেক্রেটারি আমিনুর ইসলাম খান, বাসাইল উপজেলার শাখার সাবেক সভাপতি হাফেজ শাহ আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আকন্দ, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ অন্যান্য সাবেক ও বর্তমান দায়ীত্বশীল নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ, ২৩ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






