
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার কর্মচারীরা ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ২য় দফায় ২য় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে ইউএনও এবং এসিল্যান্ড অফিসের ৩য় শ্রেণীর কর্মচারিরা। ইউএনও অফিসের অফিস সহকারী জুবদিল খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

তারা প্রথম ধাপে ২০ ও ২১ জানুয়ারি দুই ঘন্টা, ২২ ও ২৩ জানুয়ারি তিনঘন্টা এবং ২৭ ও ২৮ জানুয়ারি চারঘন্টা কর্মবিরতি পালন করেছে বাকাসস। দীর্ঘ কয়েক বার আন্দোলন করেও দাবি আদায় না হওয়ায় দ্বিতীয়বারের মতো তিনদিন পূর্ণ দিবস কর্মবিরতিতে আন্দোলনে নামে সংশ্লিষ্ট কর্মচারিরা।
…বাসাইলসংবাদ/২৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




