
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবা (০১ জুলাই) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯জন। আর সুস্থ হয়েছে ১৫০জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫জনের।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকার ২৩জনের নমুনা পরীক্ষায় ১৩জনের করোনা শনাক্ত হয়। উপজেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’
বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




