
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চারজনে। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন আক্রান্ত ওই ব্যক্তির নাম আবু আহমেদ। তিনি বাসাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন। পরে আজ তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ‘উপজেলায় এ পর্যন্ত চারজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।’
…বাসাইলসংবাদ/ ১০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




