
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




