
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সখীপুরে রাস্তায় নিন্মমানের কাজ বন্ধ করলেন এলাকাবাসী’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘বাসাইল সংবাদ’-এ সংবাদ প্রকাশের পর সেই রাস্তা পরিদর্শনে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। শনিবার বিকেলে উপজেলার কিত্তন খোলা টু ইছাদিঘী সড়কের ডাবাইলপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা (এলজিইডি) সহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, কাজ ঠিকই ছিলো। রাস্তার এজিংএর নিচে কখনো খোয়া থাকেনা। বিষয়টি এলাকাবাসী বুঝতে না পেরে কাজ বন্ধ করে দিয়েছিলো। আমি তাদের বুঝিয়ে বলে আসছি। এ ছাড়া ঠিকাদার যদি নিন্ম মানের কাজ করতে চেষ্টা করে আমাকে জানাতে বলে আসছি। নিম্ন মানের কাজ মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলো মিটার সড়কের নির্মান কাজ নিন্ম মানের হচ্ছে বলে গত সোমবার কাজটি বন্ধ করে দেন এলাকাবাসী।
…বাসাইলসংবাদ/ ০২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




