
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন আলালকে আবারও জেতাতে একাট্টা হয়েছেন সাধারণ ভোটার ও সচেতনমহল। সফলতার সাথে টানা দুইবারের দায়িত্ব পালনের পর তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ক্লিন ইমেজের এই কাউন্সিলর প্রার্থীকে জেতাতে সাধারণ ভোটাররা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তারা নিজেরাই মাঠ গোছাচ্ছেন। এই ওয়ার্ডের অপর প্রার্থীকে পেছনে ফেলতে কঠোর পরিশ্রম করছেন বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল। তার পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। তিনি উটপাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ এলাকায় সাধারণ ভোটার ও সচেতন মহলের সমর্থন থাকায় তিনি ভোটের দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছেন।

সাজ্জাদ হোসেন আলাল বলেন, ‘সাধারণ ভোটার ও এলাকার সচেতনমহল আমার পক্ষে রয়েছেন। এজন্য আমার অবস্থান ভালো। আমি তৃতীয় বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জিতলে তাকে আর পাওয়া যায় না। কিন্তু মানুষ আমাকে সব সময় কাছে পাচ্ছেন। কেউ বলতে পারবে না আমাকে ডেকে কোনোদিন পায়নি। আমি মানুষের চোখে চোখেই থাকি। অসহায় মানুষরা আমার প্রাণ, তারাই আমার সম্বল।’
তিনি আরও বলেন, ‘আমি কাউন্সিলর থাকাকালীন সময়ে এলাকায় বেশ উন্নয়ন হয়েছে। আমি সাধারণ মানুষকে খুবই মূল্যায়ন করি। কোন মানুষের কি সমস্যা হচ্ছে আমি তা সব সময় খেয়াল রাখি। কেউ মারা গেলে বা অসুস্থ হলে আমি দৌড়িয়ে সেই বাড়িতে যাই। আমার ওয়ার্ড নিয়ে বেশ পরিকল্পনা রয়েছে। বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে আমার ৮ নং ওয়ার্ডটি সব চেয়ে বেশি উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ৮নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চিন্তাও রয়েছে। আমার বিশ্বাস মানুষ আমাকে আবারও কাজ করার সুযোগ দেবেন। শান্তিপূর্ণভাবে ভোট হলে আমিই নির্বাচিত হবো ইনশাআল্লাহ।’
এদিকে, অপর কাউন্সিলর প্রার্থী ডালিম প্রতীকে শাহিনুর সিদ্দিকী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে তিনি নির্বাচনি মাঠ গোছাতেই হিমশিম খাচ্ছেন। তার কর্মিসর্থকদের দাবি- শাহিনুরের অবস্থানও ভালোই।
প্রসঙ্গত, বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে ২ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ, ১৮ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




