
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৯ জুলাই ) মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসায় এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আশরাফ আলীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র বাবুল আহমেদের পরিচালনায় শোক সভায়
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার কমিশনার সাজ্জাদ হোসেন আলাল, ডা.খলিলুর রহমান, মজিবর রহমানের বড় ছেলে রমিজুর রহমান বকুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবলু আহমেদ, মাদ্রাসার শিক্ষক সহিদুর রহমান সিদ্দিকী, আব্দুর রহমান মিয়া, সিরাজুর রহমান, মনির ভূইয়া, হক মিয়া, মতিউর রহমান খান, গনী সিদ্দিকী প্রমুখ।সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী মোশারফ হোসেন।
প্রসঙ্গত, গত ৯ জুলাই বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান ইন্তেকাল করেন।
বাসাইলসংবাদ/ ১৯ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




