
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল সাবষ্টেশনের (৩৩ কেভি/ ১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র) বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলায় আংশিক এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বাসাইল জোনাল অফিস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সম্মানিত গ্রাহকগণের বিদ্যুত সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
…বাসাইলসংবাদ/একেবি




