
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলেরমির্জাপুরে বালিশের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে গ্রেফতারকৃতকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনিসুর রহমান (৪৮) উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসার ভাড়াটিয়া। এর আগে বুধবার রাতে আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপপরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে বালিশের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেফতার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৮ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




