
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৭ আগস্ট, ২০১৮:

সখীপুর : রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ৯দফা দাবিতে সারাদেশে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য টাঙ্গাইলের সখীপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ আগস্ট) দুপুরে সখীপুর সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় কলেজের অধ্যক্ষ আব্বাস আলী তালুকদার। এ সময় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল হামিদ, বর্তমান জিএস রাসেল আল-মামুন, ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে




