
নিজস্ব প্রতিবেদক : আসন্ন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনিত এসএম মতিয়ার রহমান তালুকদার মন্টুর (নৌকা প্রতীক) পক্ষে বিশাল শোডাউন ও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের যুগনি হাটখোলা থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোডাউনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মঞ্জু ও শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদ আহমেদ ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ।
এরআগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতশত মোটরসাইকেল এসে যুগনি হাটখোলায় এসে সমবেত হয়।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




