
নিজস্ব প্রতিবেদক : বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও এশিয়ান টিভি’র বাসাইল ও মিজার্পুর প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বাসাইল প্রেসক্লাব চত্বরে সাপ্তাহিক লোককথা পত্রিকার বাসাইল প্রতিনিধি রাশেদা সুলতানা রুবি’র সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারন সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে শাহানাজ খানম রেখা (সাপ্তাহিক পাপিয়া ), যুগ্ম-(সম্পাদক অর্ণব আল আমিন (আজকালের খবর), কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম (আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক মিলন ইসলাম (ঢাকা প্রতিদিন), প্রচার ও দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন (সময়ের আলো), সাহিত্য সম্পাদক শরীফুজ্জামান (আমার সংবাদ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- কামাল খান (আমাদের অর্থনীতি ), তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), সহদেব সুত্রধর (আমাদের টাঙ্গাইল২৪.কম)।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, বাসাইল প্রেসক্লাব ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, আবুল কাশেম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সম্পাদক এমকে ভূইয়া সোহেল, যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয়, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




