
অনলাইন ডেস্ক : নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৩৩ জন। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালে প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারায় অনেক মানুষ, নিখোঁজও থাকেন অনেকে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরাা আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছে সেই বাড়ির ছয় বাসিন্দা।
পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে।
কাঠমান্ডুর বাগমাতি নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। সেই উপত্যকায় ৪০ লাখ মানুষের বসবাস। বন্যায় তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা বাড়ি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।
দেশটির পূর্বাঞ্চলের সিন্ধুলি নদীরও পানির উচ্চতাও বেড়ে গেছে। সেখানকার বাসিন্দাতেদর সরে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বাসাইলসংবাদ, ০৮ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




