
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরচাপায় সোহেল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার আগতগয়হাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত সোহেল ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সকালে উপজেলার দেওআকুটিয়া গ্রামের নবীন ট্রাক্টর নিয়ে আগতগয়হাটার চাঁন মিয়ার জমিতে হাল চাষ করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে হালচাষ দেখছিল সোহেল। ট্রাক্টর চালক নবীন পাশে দাঁড়িয়ে থাকা সোহেলকে ডাক দেয়। সোহেল চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




