
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দিয়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের নাম কাউসার আহম্মেদ (২০)। তিনি জেলার মির্জাপুর উপজেলার কাহারতা গ্রামের বাসিন্দা। তিনি পিকআপভ্যানের চালক।
মো. আলাউদ্দিন জানান, ভোরে শহরের পার্কবাজার থেকে কাঁচামাল ভর্তি একটি পিকআাপভ্যান মির্জাপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজড়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে ধুমচেমুচড়ে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




