
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী আসিফের ব্যক্তিগত তহবিল থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপি প্রতিটি ওয়ার্ড সদস্যদের সহায়তায় প্রতিজনকে ৯ কেজি করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যদের মধ্যে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ বিএসসি, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবদুর রউফ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহীন মিয়া, বজলুর রহমান বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর আকন্দ, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




