
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের ১ম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সর্বোচ্চ বিদ্যাপিঠ, সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম দানবীর শেখ হায়েত আলী সরকার-এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুষ্প অর্পণ ও দোয়া মাহফিল করা হয়। এসময় সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক এসএম আমজাদ হোসেন, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি এবং পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া ও ছোট ছেলে শেখ মোহাম্মদ হাবিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্প অর্পণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১৫ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




