
নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকার যদি বিগত দশ বছরে দেশের এত উন্নয়ন করে থাকে তাহলে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় পায় কেনো। বর্তমানে দেশে ভোটের হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তত্ত¡াবধায়ক সরকারের দাবি বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিল। আমাদেরও আছে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটা আপনারা হুমকির মুখে ফেলবেন না।
তিনি আরও বলেন, টাঙ্গাইল একটি বড় জেলা এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।
টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ¦ আকরাম আলী, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত আবির।
বাসাইলসংবাদ, ১৭ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




