
নিজেস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বানভাসি মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ালো চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানীর সাধারণ সম্পাদক রাফি। শুক্রবার টাঙ্গাইল সদর থানার কাকুয়া গ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে টাঙ্গাইলের সন্ধানী (প্রজেক্ট ১০০) এর ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার এসব ত্রাণ বিতরণ করেন। এসময় ডা. সাজন সরকার, সোহরাওয়ার্দী মেডিকেলের রবিন (৪র্থ বর্ষ), ফাহাদ (৪র্থ বর্ষ), নেহাল (২য় বর্ষ), ওয়াহিদ (১ম বর্ষ), কেয়ার মেডিকেলের মীর সোহান (৪র্থ বর্ষ) এবং দিনাজপুর মেডিকেলের অপু (২য় বর্ষ) প্রমুখ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়।

টিম লিডার রবিন বলেন, ‘বানভাসি মানুষরা অনেক বেশি অসহায়। যেখানে ত্রাণ দিয়েছি সেখানে আশ্রয় নিয়েছে প্রায় হাজার খানেক ঘর-বাড়ি বিলীন হওয়া মানুষ। দু’ট্রাক ত্রাণও তাদের জন্য অপর্যাপ্ত। আমরা এক বাড়ে সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি।আমাদের অর্থ সীমিত। তবে আমাদের ত্রাণ কর্মসূচি অব্যাহত থাকবে।ইনশাল্লাহ। বানভাসিদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ রইল।’
…বাসাইলসংবাদ/ ০৭ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




