
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের আকুর টাকুর পাড়া এলাকায় সুরাইয়া মঞ্জিলের আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। দ্রæত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বাড়িটির তেমন ক্ষতি হয়নি। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর পাড়া এলাকায় শাহাদত হোসেনের সুরাইয়া মঞ্জিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘সুরাইয়া মঞ্জিলে আগুনের তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। রুমের ভীতর প্রচুর ধোয়া সৃষ্টি হয়। তারপর স্মোক ইজেক্টরের মাধ্যমে ধোয়া অপসারণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে বৈদ্যুতিক ক্যাবল, সুইচ বোর্ড ও আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়।’
…বাসাইলসংবাদ/ ৩০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




