
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও সৃষ্টি একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সৃষ্টি একাডেমিক স্কুলের উদ্যোগে টাঙ্গাইল কালেক্টরেট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান এন্ড এমডি ড. শরিফুল ইলাম রিপন। এ সময় সৃষ্টি একাডেমিক স্কুলের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ, নাজমুল হুদা সা’দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সৃষ্টি একাডেমিক স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

…বাসাইলসংবাদ/১৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




