
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোভিড-১৯ এর কারনে টাঙ্গাইল শহর সমাজসেবা সমন্বয় পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বধ্যভূমি ৬০ জন ভিক্ষুকের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন এলাকার মোট ২৩২ জন ভিক্ষুকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. শাহআলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কাউন্সিলর আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, এক কেজি কালো জিরার চাল, এক লিটার সয়াবিন, এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট গুড়ো দুধ দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ২৮ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




