
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খানা ভাসানী মুসাফির খানায় আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠান শেষ করে ভাসানীর মাঝার জিয়ারত, অসহায় পথশিশু, সন্তোষ এতিমখানাসহ বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম-আহবায়ক কবির ইসলাম, মশিউর, এসএইচ আরিফ, রাফি, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হৃদয়, বিভিন্ন উপজেলার আহবায়ক, সদস্য সচিবসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাউছার আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আলিফ।
সদস্য সচিব শামীমুর রহমান সাগর বলেন, ‘অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করছে। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদের কাজ শুরু হয়। কৃষকদের ধানের ন্যায্য মূল্য শ্রমিকদের ন্যায্য দাবি আদায় যুবকদের কর্মসংস্থানসহ বিভিন্ন সময় বিভিন্ন পেশাজীবী মানুষদের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে। আগামীতেও এই ছাত্র অধিকার পরিষদ দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে।’
প্রসঙ্গত, একইদিনে জেলার সকল উপজেলাতেই বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাসাইলসংবাদ/ ১৭ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




