
নিজস্ব প্রতিবেদক : পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে টাঙ্গাইলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর থানা ও ১৭ নং বিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। জেলা কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ খান রোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন। টাঙ্গাইল জেলায় ১৪৬টি বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে। একইদিনে সকল বিটে একযুগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ/ ১৭ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




