
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার কুমুল্লী নামদার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার কুমুল্লী নামদার এলাকায় ট্রেন লাইনে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশটি নিয়ে গেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে বিষয়টি কেউ বলতে পারছেন না।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘দ্রুতগামী একপ্রেস পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। খবর পেয়ে লাশটি ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




