
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা।

সোমবার দুপুরে জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহবায়ক মো. মমিনুল হক খান নিকছন ও সদস্য সচিব সালে মোহাম্মদ শাফী ইথেনের নেতৃত্বে শহরের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক কাজী শফিকুল রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম স্বপন, শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও জেলা ছাত্রদলের আহবায়ক দর্জয় হোড় শুভ প্রমুখ।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক উজ্জল হোসেন, আলাউদ্দি লিঠু, নূর মোহাম্মদ, শাহনুর রহমান ভূইয়া জুয়েল, জাহিদুল হক সুমন, সাব্বির হোসেন ভেনাস সরকার, মইনুল ইসলাম রনি, রাশেদুল হাসান প্লাবন, জাহিদুল ইসলাম জাহিদ, রিজভী আহমেদ ও ফারুক হোসেন ও সদস্য আমান উল্লাহ আমান।
পরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শনিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় সংসদের আহবায়ক কালাম ফয়েজী এবং সদস্য সচিব রায়হান আল মাহমুদ রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন।
বাসাইলসংবাদ/ ০১ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




