
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ও টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে দল থেকে সাময়ীক অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে মোজাম্মেল হককে জানানো হয় যে, গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ চলাকালে কিছু উচ্ছৃংখল কর্মী সমাবেশ স্থলে অপরাপর দলীয় কর্মীদের উপরে হামলা ও মারধর করে মহাসমাবেশ প- করার পরিবেশ সৃষ্টি করে। এই ঘটনার ছবি ও ফুটেজ প্রত্যক্ষ করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মোজাম্মেল হককে দেখা যায়। যা জাতীয় পার্টির ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। এ কারণে আগামী ২৯ অক্টোবরের মধ্যে লিখিতভাবে উপযুক্ত জবাব দিয়ে বলা হয়েছে পত্রে। লিখিত জবাবের পর সিদ্ধান্ত গ্রহণ না জানানো পর্যন্ত দলীয় কর্মকা- থেকে স্থগিত রাখা হয়েছে। লিখিত জবাব গ্রহনওযাগ্য না হলে মোজাম্মেল হককে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হবে বলেও জানানো হয়।
বাসাইলসংবাদ/একে




