
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চাকরি একযোগে জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে প্রতিনিধি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে আযোজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া। শিক্ষক-কর্মকারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা, টাঙ্গাইল বাকশিসের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, ভূঞাপুর উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ঘাটাইল জোড়দিঘী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর আলম, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা আমাদের অধিকার আদায়ে পূর্ণতা লাভ করতে পারিনি। অদ্যবধি আমাদের নেই যথোপযুক্ত স্কেল ও গ্রেড, পদোন্নতি, বাড়ী ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বদলির সুযোগ, চিকিৎসা ভাতা, সামাজিক মর্যাদা, পেশাগত মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি না দিয়ে অথচ তার সাথে যোগ হয়েছে অনুদান সহায়তা টাকার উপর কর এর বোঝা। ১০০ শতাংশ বেতন পেয়েও সর্বসাকুল্যে টাকা পাই মূল বেতন অপেক্ষা কম। এমতাবস্থায় চাকরি শেষেও করতে পারি না মাথা গোজার ঠাই। সন্তানদের সুশিক্ষা ও সুচিকিৎসার ব্যবস্থা নেই অর্থনৈতিক মুক্তি, আছে দুঃচিন্তা ও পারিবারিক চাহিদা পূরণে ব্যর্থতার গ্লানি নিয়ে আমাদের শিক্ষায় মনোনিবেশ করতে হয়। আজকে দ্রবমূল্যের যে উর্ধবগতি, কোন কোন দ্রব্যের মূল্য দ্বিগুণ এর বেশি বৃদ্ধি পেয়েছে। বেতন ও ভাতাদি বৃদ্ধি না হওয়ায় আমাদের নাভিস্বাস। এমতাবস্থায় প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিতকরণে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ এবং ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের জোড় বাদি জানাচ্ছি, অন্যথায় আগামী ৩০ জুন এর পর সারাদেশের সকল স্কুল-কলেজ ও মাদরাসায় একযোগে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারী দেন তারা।
বাসাইলসংবাদ, ২৭ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




