
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে৷ বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল ও রফিকুল মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। আর মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজনের লাশ থানায় ও অপরজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে
বাসাইলসংবাদ/ ২১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




