
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭ আগস্ট) সকালে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেত হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (ভ‚য়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, যুবলীগের প্রেসিডেয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
বাসাইলসংবাদ/ ১৭ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




