
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।

বুধবার ২৪(মার্চ) সকালে বিন্দুবাসিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনার করেন বিন্দুবাসিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার আবদুল্লাহ আল মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহআলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়ামমিন ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী ) বিদ্যালয়ের ফোরামের সভাপতি ও প্রধান শিক্ষক হাইকেয়ার বধির স্কুলের ইসরাত জাহান ,ফতেপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সদর উপজেলার সভাপতি ও বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয়ের ফোরামের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী প্রমুখ ।
অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী ।
বাসাইলসংবাদ/ ২৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




