
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্ত¡রের উত্তর পাশের আম বাগানে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করছে, নাকি কেউ হত্যা করে রেখে গেছে বিষয়টি ময়নাতদন্ত শেষে জানা যাবে।
তিনি আরও বলেন, এখনও তার পরিচয় শনাক্ত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাসাইলসংবাদ, ২৭ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




