
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ২০৭টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে মানবতার সেবায় এগিয়ে এসেছে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।

জানা যায়, অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। পরে গত বুধবার ২০৭ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রায় এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সাইফুল ইসলাম সেন্টু, আসাদুল ইসলাম, রাসেল আহমেদ, সুমন আহমেদ, ডা. মুহাম্মদ হারুনুর রশিদ, আরিফুল ইসলাম ও শাহ আলম উপস্থিত থেকে সার্বিক কাজ তদারকি করেন।
…বাসাইলসংবাদ/ ০৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




