
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খান তৃতীয়স্থান হয়েছেন। এ পৌরসভায় নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ইউএনও সোহাগ হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬ হাজার ৬০৮ ভোট পেয়ে আব্দুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। আর জগ প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মুঞ্জুরুল হক মুঞ্জু ৪ হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শহীদুজ্জামান খান ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে তৃতীয়স্থান হয়েছেন। নৌকা প্রার্থীর চেয়ে এই পৌরসভায় নির্বাচিত প্রার্থী ২ হাজার ২৮৫ ভোট বেশি পেয়েছেন। বর্তমান মেয়র শহীদুজ্জামান খান নৌকা প্রতীক নিয়ে হেরে যাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। কেউ কেউ আওয়ামী লীগের কোন্দলকে দায়ি করছেন।
বাসাইলসংবাদ/ ২৯ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




