
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : বৈরি আবহাওয়ার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও পথসভা করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে তারা।
সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, যুগ্ম সধারন সম্পাদক আবুল কাসেম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারন সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/একেবি




