
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু। তিনি কালিহাতী পৌরসভার নিজ বাসার সামনে এ আয়োজন করেন। গণভোজে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দু:সময়ের উপজেলা ছাত্রলীগের নির্যাতিত সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ রাজু আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

কর্মসূচি পরিদর্শনে আসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহবায়ক নাহিদ সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ প্রমুখ।
শরীফ আহম্মেদ রাজু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জাতীয় শোক দিবসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ আয়োজন করেছি। যারা আমাদের স্বাধীনতার মহান নেতাকে স্বপরিবারে হত্যা করেছে সেই কুখ্যাত খুনীদের ফাঁসি কার্যকরের দাবী করছি। সেইসাথে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। কারণ শেখ হাসিনা বেঁচে থাকলেই আমরা ও বাংলাদেশ ভাল থাকবে।
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




