
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করেছেন কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির। তিনি আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পৌর এলাকার সাতুটিয়ার একাধিকস্থানে গণভোজে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচি পরিদর্শনে আসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহবায়ক নাহিদ সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ প্রমুখ।
মনিরুজ্জামান মনির বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। শোক দিবসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গণভোজ ও দোয়ার আয়োজন করেছি। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানাচ্ছি।’
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




