
নিজস্ব প্রতিবেদক: কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো অনলাইনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মূল অনুষ্ঠান উপভোগ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ এবং মোবাইলে নগদের মাধ্যমে সরাসরি অনুদান প্রদান।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে এবং সঞ্চালনা করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
বাসাইলসংবাদ/ ০৮ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




