
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, কালিহাতী কলেজের শিক্ষক সোহরাব আলী, কালিহাতী পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচ এম হৃদয়, আরমান ও মাসুম, কালিহাতী কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহিদ ও যুগ্ম আহবায়ক মোতালেব, পৌর স্বেচ্ছাসেবক সহ-সভাপতি রাজন, ছাত্রলীগ নেতা পিন্টু ও আসলাম প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণস্থানে গাছের চারা বিতরণ এবং রোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
…বাসাইলসংবাদ/ ০৮ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




