
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে আগুন লেগে একটি কিন্ডারগার্টেন স্কুল ও ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রামপুর বাজারের ভাসানী মার্কেট ও রোজ ভ্যালি নামের একটি কিন্ডারগার্টেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক খন্দকার আব্দুল জলিল এ তথ্যটি নিশ্চিত করেন।

খন্দকার আব্দুল জলিল বলেন, ‘রামপুর বাজারের ভাসানী মার্কেটে আগুন লাগলে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ৮টি দোকান ও রোজ ভ্যালি নামের একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।’ কিভাবে আগুন লেগেছে বিষয়টি এখনও জানা যায়নি বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




