
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : কালিহাতী উপজেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের জয় বাংলা মিলনায়তনে উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এই কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র ও উপদেষ্টা মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও উপদেষ্টা এ.বি.এম নূরুল আলম খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, কালিহাতী পৌর আওয়ামীলীগ সভাপতি ও উপদেষ্টা আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আলমগীর হোসেন এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু প্রমুখ।
কমিটিতে আব্দুল জলিলকে সভাপতি ও হাসমত আলীকে সাধারণ সম্পাদক করা হয়। আব্দুল খালেককে কার্যকরী সভাপতি, রায় মোহন সূত্রধর ও নূর জামালকে সহ-সভাপতি আলী হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল আজিজ ও নূরুজ্জামানকে সহ-সাধারণ সম্পাদক, আব্দুছ ছালামকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল গণিকে সহ-সাংগঠনিক সম্পাদক, সুলতান উদ্দিনকে কোষাধ্যক্ষ, শাহীন (শামীম) কে প্রচার সম্পাদক, জগদীশ সূত্রধরকে ক্রীড়া সম্পাদক, পরিমল সূত্রধরকে দপ্তর সম্পাদক, সাখাওয়াত হোসেনকে ০১ নং সদস্য, শের আলী (শিরু) কে ০২ নং সদস্য, রঞ্জু খানকে ০৩ নং সদস্য করা হয়।
প্রসঙ্গত, কালিহাতী উপজেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নটি নির্মাণ শ্রমিক, কাঠমিস্ত্রি শ্রমিক, রঞ্জন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ১৯৮২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, রেজিঃ নং-২৬০৭।
বাসাইলসংবাদ/ ২৩ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




