
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন ৪জন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাউলজানী মধ্যপাড়া (জারুলতলা) এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত এনামুল ইসলাম বাদি হয়ে বাসাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, ওই এলাকার হারুন-অর-রশিদ ও লাল মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হারুন-অর-রশিদের বাড়িতে হামলা চালায় লাল মিয়া ও তার ছেলে জাহিদ হাসান, জুয়েল মিয়া ও শাকিল। এসময় তারা এলোপাথারীভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে হারুন-অর-রশিদ ও তার স্ত্রী এলেজা বেগম এবং তাদের ছেলে এনামুল ইসলাম ও ছেলের বউ মিতু বেগমকে। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
…বাসাইলসংবাদ/২৪ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




